ফেক কাস্টমার ধরার কার্যকর পদ্ধতি

Published 23 Dec 2025

ফেক অর্ডারগুলো দেয় মূলত আপনার কম্পিটিটররা। অনেক সময় অসৎ উদ্দেশ্যে কিছু মার্কেটাররাও এই কাজ করে থাকে😡। তাই এদের হাত থেকে ব্যবসাকে বাঁচাতে নিচের টিপস গুলো ব্যবহার করুন:-

1)ফোন করা: অর্ডার করার পর কাস্টমারকে কল করুন এবং অর্ডার কনফার্মেশন এর জন্য তাকে আবারো এড্রেস জিজ্ঞাসা করুন। যদি সে ফ্রড কাস্টমার হয় তাহলে তার দেওয়া ভুল এড্রেসটি সে বলতে পারবে না🤨। 

2)ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া: এক্ষেত্রে অর্ডার কনফার্মেশন এর জন্য আপনি কিছু টাকা অগ্রিম নিতে পারেন😁। কিন্তু এতে অর্ডার কিছুটা কমে যেতে পারে।

3) কুরিয়ার পোর্টাল ব্যবহার করা: বিভিন্ন কুরিয়ার সার্ভিসের ওয়েবসাইটে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে তার স্কোর চেক করুন🧐।আর স্কোর খারাপ হলে ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে নিন।

4)ওয়েবসাইটে অর্ডার করার ক্ষেত্রে ওটিপি ভেরিফিকেশন, আইপি এড্রেস সনাক্ত, ভুল নাম্বার সনাক্ত বা ডুপ্লিকেট অর্ডার বন্ধ ইত্যাদি সিস্টেম ব্যবহার করলে ফেক অর্ডার আসা একেবারে কমে যাবে😃।

5)দ্রুত ডেলিভারি: অর্ডার কনফার্ম করার পর এমন কুরিয়ার বেছে নিন যারা খুব দ্রুত অর্ডার পৌঁছে দিবে🚴।

6)সম্পর্ক তৈরি: ডেলিভারি হওয়া পর্যন্ত কাস্টমারের সাথে কমপক্ষে ২-৩বার কথা বলে আপডেট জানান। ফলে কাস্টমারের সাথে সম্পর্ক স্থাপন হবে😇 এবং রিটার্ন হওয়ার হার কমবে।